দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরের আল্লারদর্গায় ১০ পিচ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
জানাগেছে ৯ নভেম্বর সকাল সাড়ে ৬ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার এস আই খসরু’র নেতৃত্বে অভিযান চালিয়ে আল্লারদর্গা নূরুজ্জামান বিশ্বাস অডিটেরিয়ামের সামনে ইয়াবা বিক্রি অবস্থায় হোগলবাড়ীয়া ইউনিয়নের চামনা গ্রামের জারমানের ছেলে সুজন (২০) কে গ্রেফতার করে, তার শরীর তল্লাসী করে ১০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে মাদক আইনে থানায় মামলা হয়েছে।

















