সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে শুক্রবার সকালে পাঁচবিবি থানা পুলিশ ৬০ বোতল ফেন্সিডিল সহ দুই জনকে আটক করে।
এস,আই গোলাম মোস্তফা ও তোজাম্মেল হক গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭ টার দিকে পাঁচবিবির পাঁচমাথায় একটি অটোরিক্সা আটকিয়ে দুজন যাত্রীর দেহতল্লাশী করে ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।
আটক মাদক পাচারকারীরা উপজেলার চকশিমুলিয়া গ্রামের আরিফুল ইসলাম (২৩),পিতাঃ নাসির উদ্দিন ও একই গ্রামের বায়োজিত বোস্তামী (১৯),পিতাঃ ফেরদৌস আলম।
এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি মামলা হয়েছে।

















