দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে দিন ব্যাপী অবিরাম বৃষ্টিপাতে চাষীদের উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার দিনব্যাপী অবিরাম বৃষ্টিপাতের ফলে জন জীবনে নেমে এসেছে চরম বিপর্যয়, শীত ও বৃষ্টিপাতের ফলে এলাকার ছিন্নমূল মানুষের চরম ভোগান্তী পোহাতে হয়। শিশু ও বৃদ্ধরা শীত জনিত রোগে আক্রান্ত হচ্ছে, এদিকে অবিরাম বৃষ্টিতে এলাকার কৃষকদের উঠতি ফসল ধান, পেয়াজ, রসুন, আলু সহ রবি ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

















