সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)থেকেঃ আজ শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে হেলথ এ্যাসিসট্যান্ট এ্যাসোসিয়েশনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাঁচমাথা উপস্বাস্থ্য কেন্দ্র প্রাঙ্গনে নানমুল হোসেন নাজমুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাসোসিয়েশনে জেলা সভাপতি আল মুস্তাহিদ জুয়েল,সংগঠনের উপজেলা সাধারণ সম্পাদক নাসির উদ্দিন,স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আলাউদ্দিন মন্ডল,বজলুর রশিদ,সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাইদুর রহমান,পুলক দাস প্রমুখ। বক্তারা আলোচনা সভায় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ৪ দফা দাবি বাস্ত বায়নের দাবি জানান

















