দৌলতপুরে মিলন জুয়েলার্সে চুরির প্রতিবাদে মানববন্ধন ॥ সড়ক অবরোধ

0
169

দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে মিলন জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনার প্রতিবাদে ও চুরির মালামাল উদ্ধারসহ দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সভা ও সড়ক অবরোধ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টার সময় উপজেলার শিল্প নগরী আল্লারদর্গা বাজারের জুয়েলার্স সমিতির উদ্যোগে এ কমৃসূচী পালিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, আল্লারদর্গা বাজার কমিটির সভাপতি হাবিবুর রহমান লস্কর, সাবেক সভাপতি জিল্লুর রহমান, বাদী ইমদাদুল হক ভকু, ব্যবসায়ী মানিক ও রিপন প্রমূখ। এসময় বক্তারা অবিলম্বে চুরির মালামাল উদ্ধারসহ দোষীদের গ্রেফতারের দাবী জানান। এ সময় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে প্রায় ২ ঘন্টা কুষ্টিয়া – প্রাগপুর সড়ক অবরোধ করে রাখেন। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে দোষীদের গ্রেফতার ও চুরির মালামাল উদ্ধারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা তাদের কর্মসূচী প্রত্যাহার করে নেয় । উল্লেখ্য, গত ১৫ অক্টোবর শনিবার গভীর রাতে মিলন জুয়েলার্সে সংবদ্ধ চোর নগদ টাকা সহ ৪৮ লক্ষ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। সে সময় এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে আল্লারদর্গা বাজারের সকল ব্যাবসায়ী ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল সমাবেশ ও সড়ক অবরোধ করলে দৌলতপুর থানার ওসি শাহ দ্বারা খান ও বাজার কমিটির সদস্যবৃন্দ ঘটনাস্থলে পরিদর্শন করে ১০ জন নাইট গার্ড কে জিজ্ঞেসাবাদের জন্য আটক করে ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলেও অজ্ঞাত কারনে পুলিশের নিরব ভূমিকায় ঘটনার দুই মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত পুলিশ চুরির মালামাল উদ্ধারসহ প্রকৃত দোষীদের গ্রেফতার করতে পারেনি। এ ব্যাপারে ইমদাদুল হক ভকু বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা করেছে, যার নং-৩৬,

LEAVE A REPLY