পাঁচবিবিতে খাদ্যগুদাম শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

0
72

সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে খাদ্যগুদাম শ্রমিকদের মাঝে উপজেলা ভাইস চেয়ারম্যান মো: জিয়াউল ফেরদৌস রাইটের উদ্যোগে আজ বুধবার কম্বল বিতরণ করা হয়। সকালে খাদ্যগুদাম চত্বরে এ উপলক্ষে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মাসুদ রানা,পৌর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আহসান হাবিব। উপস্থিত ছিলেন পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম দুলাল, সহকারী ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম,খাদ্য গুদাম শ্রমিক সমিতির সভাপতি আবু বক্কর বাবু,সাধারণ সম্পাদক আমজাদ হোসেন,নয়ন প্রধান প্রমুখ।

LEAVE A REPLY