নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ায় বিপুল পরিমান ইয়াবাসহ ঝন্টু বিশ্বাস (৪৮) নামের এক মাদক ব্যববসায়ীকে আটক করেছে ইবি থানা পুলিশ।রবিবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার লক্ষিপুর কলার বাজার এলাকায় এই অভিযান চালানো হয় ইবি থানার অফিসার ইনচার্জ রতন শেখ এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় ১শ পিস ইয়াবা উদ্ধার করা হয় মাদক ব্যবসায়ী ঝন্টু বিশ্বাস এর কাছ থেকে। মাদক ব্যবসায়ী ঝন্টু বিশ্বাস ঝিনাইদহ কালীগঞ্জ থানার খয়েরতলা গ্রামের মৃত গোলাম নবী বিশ্বাসের ছেলে। কুষ্টিয়া ইবি থানার অফিসার ইনচার্জ রতন শেখ জানান, ইয়াবা ডিলার ঝন্টু বিশ্বাস দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছে। গতকাল সকালে গোপনে সংবাদের ভিত্তিতে লক্ষিপুর কলার হাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। এ ব্যাপারে ইবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলা নং-১২ তারিখ ২৮/০১/২০১৮ ইং।

















