উলিপুরে ইউএনডিপি’র ত্রাণ সামগ্রী বিতরণ

0
34

মোঃ জাহিদ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ উলিপুরে ইউএনডিপি’র ত্রাণ সামগ্রী বিতরণ। কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় সোমবার (২৯ জানুয়ারি) সকালের দিকে উলিপুর সিনেমা হল চত্বরে গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর বাস্তবায়নে ও চায়না এইড, ইউনাইটেড ন্যাশন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) এর অর্থায়নে উলিপুর উপজেলার  পান্ডুল, থেতরাই, তবকপুর ও দলদলিয়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিছানার চাদর,হাতকরাত, ঢাকনাসহ পাতিল, ঢেউটিন,স্কুল ব্যাগ, কম্বল,মশারী ও ট্রাংক বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) মর্তুজা আল মুঈদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ এ এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিকী, উপজেলা কো-অডিনেটর শামছুন্নাহার মুক্তি, পান্ডুল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার মঙ্গা,দলদলিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সি সহ সম্মানিত ব্যাক্তিবর্গ।

LEAVE A REPLY