খোকন, দৌলতপুর থেকেঃ কুষ্টিয়া দৌলতপুর উপজেলাধীন সাদীপুর গ্রামে আল সালেহ মাধ্যমিক বিদ্যালয় ছাত্রীদের ইভর্টিজিং করার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম মুঙ্গলবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে। এই মোবাইল কোর্টে অন্তরকে ১৫ দিন ও সোহেলকে ৫ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন বলে জানা যায়। ইভর্টিজার অন্তর মিরপুর উপজেলার সিলিসপুর গ্রামের মজিবরের ছেলে ও সোহেল দৌলতপুর উপজেলার সাদিপুর গ্রামের দুজরুলের ছেলে। উক্ত বিদ্যালয়ের ছাত্রীরা জানান আমরা রাস্তা দিয়ে বিদ্যালয়ে আসার সময় ইট ভাটার ট্রলি ড্রাইভার ও তাদের সাথে থাকা লোকজন আমাদের বিভিন ভাষায় খারাপ কথা বলে এমন কি সিগারেট খেয়ে আমাদের দিকে ধোয়াঁ দেয় বার বার বলার পরে তারা শোনে না আজ তারা আমাদের অপমান করেছে। উক্ত বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিনা ইয়াসমিন জানান আমারদের বিদ্যালয়ের পাশে ৩ টা ইটের ভাটা তাদের মাটি ও ইট ও খড়ি বহন কারি গাড়িগুলো তারা এত গতিতে চালায় আমাদের প্রতিমুহূর্তে ভয়ে থাকতে হয়। এবং মেয়েদের বেশ কিছুদিন আগে থেকে তারা এমন করছে আজ একটি মেয়ের স্কুল ব্যগ কেড়ে নিলে সে আমাদের এসে জানালে আমরা তাদের গাড়ী আটক করি এবং দৌলতপুর উপজেলা প্রশাসন কে বিষয়টি অবগত করলে তাৎখকিন তাদের বিচার করে

















