দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর থানা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য বিশিষ্ট সমাজ সেবক রমজান আলী ডিলারের প্রথম মৃত্যু বার্ষিকী শনিবার ১৭ ফেব্রুয়ারী পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুম রমজান আলী ডিলার এর আড়িয়ার লালনগর গ্রামের নিজ বাস ভবন চত্বরে শনিবার বাদ আছর স্মৃতিচারণ করে আলোচনা সভা মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সেক্রেটারী আসাদুজ্জামান আছাদ, বিএনপি নেতা কামরুল ইসলাম, হেলাল উদ্দিন, কামাল বাশার সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। উল্লেখ্য রমজান আলী ডিলার গ্রাম সরকার সহ একাধিক মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি ও সেক্রেটারীর দায়িত্ব পালন করেছেন।

















