তামীম আদনানঃ কালের বিবর্তনে মানুষের মাঝ থেকে হারিয়ে গেছে আবেগ-অনুভুতি প্রকাশের সেই মাধ্যম চিঠির প্রচলন। মানব সমাজে বহু বছর ধরে চিঠি আদান প্রদানের মাধ্যমে মনের ভাব প্রকাশের শক্তিশালি পন্থাছিল। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তনও এসেছে মাধ্যমেরও । এক সময় প্রিয় জনের প্রতি ভালোবাসা প্রকাশ করা হতো চিঠি লিখে । আর তার জবাবের জন্য দীর্ঘ সময়ের অপেক্ষার মাঝে প্রকাশ পেত মনের আকুতি । কিন্তু কালের বিবর্তনে ডিজিটাল প্রযুক্তির ছোয়ায় ডাক ঘরের পিয়োনদের সেই অবিরাম ছুটে চলার তারাতারি আর নেই । বিবর্ন হয়ে গেছে ডাক ঘর গুলো মরিচাপড়ে গেছে চিঠির ব্যাস্ক। তাইতো আজ সময় প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে ছুটে চলায় সবার হাতে হাতে ফোন ,ট্যাব, ল্যাপটপ , তারসাথে রয়েছেতো ইন্টারনেট সংযোগ । তাই আজ হরিয়ে গেছে একে অপরের অনুভূতি প্রকাশের মাধ্যম কাগজের সেই চিঠি গুলো । কিন্তু এযুগে সেই আবেগ ,আনুভূতি, ভাষা, জ্ঞানের মিশ্রনে ও নতুন কিছু সৃষ্টির বিষয় সংসয় । ফেইসবুক ,টুইটার ,কিংবা ইমেইলে তথ্য আদান প্রদান যতই দ্রুত হোকনা কেন, চিঠির সেই আবেগ ময়তা আজো ভূলার নয় । কারো প্রতি নিজের অনুভূতি প্রকাশ করাও এক ধরনের শিল্প।

















