গণহত্যা দিবস উপলক্ষে কুমারখালীতে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

0
31
কুমারখালী প্রতিনিধিঃসুদিনের হাত ধরি মাদক ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে ২৫মার্চ ৪টায় কুমারখালী কুন্ডুপাড়াস্থ সংসদ সদস্যের বাস ভবনে আলোচনা সভা শেষে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আলোচনা সভা ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সুদিন নারী ও শিশু উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ইসরাত জাহান এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ৭৮ কুষ্টিয়া ৪ (কুমারখালী-খোকসা)র উন্নয়নের রুপকার মাননীয় সংসদ সদস্য জননেতা আব্দুর রউফ সাহেব এর সহধর্মীনি সুদিন নারী ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি জান্নাতুল নাহার  এসময়ে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন  হোসনে আরা রুবী, সিনিয়র শিক্ষক সুলতানা বেগম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে গণহত্যায় শহীদদের প্রতি সম্মান জানিয়ে তাদের আত্মার শান্তি কামনায় ১মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় বক্তারা বলেন আজ জাতীয় গণহত্যা দিবস, মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত দিন। একাত্তরের অগ্নিঝরা ২৫ মার্চে বাঙালির জীবনে নেমে আসে নৃশংস, বীভত্স, ভয়ঙ্কর ও বিভীষিকাময় কালরাত্রি। এ রাতে বর্বর পাকবাহিনী ‘অপারেশন সার্চলাইট’র নামে স্বাধীনতাকামী বাঙালির ওপর হিংস্র দানবের মতো ঝাঁপিয়ে পড়েছিল। আর এদিন বাঙালি জাতি তথা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল ইতিহাসের এক নৃশংস বর্বরতা। গত বছরের ১১ মার্চ জাতীয় সংসদে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হওয়ার পর থেকেই দিনটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

LEAVE A REPLY