নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়া- ঈশ্বরদী মহাসড়কের ৬ মাইল শিমুলতলায় যাত্রীবাহী বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
আহতের উদ্ধার করে কূষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। (আজ) শুক্রবার সকাল ১১ টার দিকে এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা সাংবাদিকদের জানান, বরিশাল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী তুহিন নামের বাস রংপুর অভিমুখে যাচ্ছিল। এ সময় বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক ও বাসের যাত্রীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। পরে স্থানীর এসে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।

















