দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও হেরোইন সহ ২ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই সাইফুল ইসলাম, এ এস আই কামরুল ইসলাম সংঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে দৌলতপুর থানাধীন গোবরগাড়া গ্রামের জনৈক মোঃ সনির বাড়ির সামনে পাকারাস্তার উপর অবৈধ মাদকদ্রব্য ক্রয় – বিক্রয় চলাকালে ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ কলম মন্ডল (৩৩) নামের এক মাদকব্যবসায়ী কে আটক করে। আটককৃত কলম মন্ডল গোবরগাড়া গ্রামের মৃত সোবহান মন্ডল এর ছেলে।
অপরদিকে, পৃথক অভিযানে দৌলতপুর থানাধীন শান্তিনগর গ্রামস্থ শান্তিনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে কাচা রাস্তার উপরে অবৈধ মাদকদ্রব্য ক্রয় বিক্রয় চলাকালে ১০ পিস ইয়াবা ও ১০ পুরিয়া হেরোইন সহ রাজন (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত রাজন শান্তিনগর গ্রামের নিজামের ছেলে।
এ বিষয়ে এস আই সাইফুল ইসলাম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান,মাদক ব্যবসায়ী রাজন ও কলমের নামে আমি বাদী হয়ে মাদকের পৃথক দুইটি মামলা করেছি।
এব্যাপারে দৌলতপুর থানার ওসি শাহ্ দারা খাঁন পি.পি.এম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজন ও কলমকে আটক করা হয়েছে। তাদের নামে মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা হয়েছে যাহার নং ৪৭,৪৮ তাং ৩১/০৩/১৮।
















