বর্তমানে নিত্য প্রয়োজনীয় সঙ্গী মোবাইল। মোবাইল ছাড়া চলা যেন একদম অসম্ভব ব্যাপার। যদি এই মোবাইল হারায়ে বা চুরি হয়ে যায় তবে কার না কষ্ট লাগে। এই নিত্য দিনের সঙ্গী মোবাইল ফোন হারালে বা চুরি হয়ে গেলেও অনেক ক্ষেত্রে মোবাইল ফিরে পাওয়া সম্ভব। প্রথমে আমাদের যেটি করতে হবে, মোবাইল কেনার পর মোবাইলের প্যাকেট যত্ন করে রাখতে হবে। মোবাইল এর ব্যটারির নিচে IMEI নম্বর থাকে সেই নম্বরটি ডাইরিতে তুলে রাখতে হবে। অথবা মোবাইল থেকে ডায়াল করতে হবে, *#০৬# তাহলে IMEI নম্বরটি চলে আসবে।
আসুন আজ আমরা জানবো, মোবাইল হারালে আমাদের করণীয় কি কি?
মোবাইল হারালে আমাদের করনীয়
* মোবাইল হারালে প্রথমে সংশ্লিষ্ট থানায় গিয়ে জিডি করতে হবে। জিডি করতে হবে IMEI নম্বরটি দিয়ে এবং সেই সময় ঔ ব্যবহিত মোবাইল নম্বরসহ উল্লেখ করে।
* জিডি কপিতে উল্লেখ করা অফিসারের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে জিডির একটি কপি জেলা গোয়েন্দা শাখা (ডিবি)তে দিয়ে তাদের ট্র্যাকিং টিমের সহায়তা নিন।
* ডিবির ট্র্যাকিং টিম এবং জিডিতে উল্লেখ অফিসারের সাথে মোবাইল ট্র্যাকিং এর বিষয়ে যোগাযগ রাখুন।
আমরা অনেকে মন্তব্য করি জিডি করে তো মোবাইল পাওয়া যায়না তবে জিডি কেন করব?
তাদের উদ্দেশ্যে বলি, জিডি করে অধিকাংশ মোবাইল ফিরে পাওয়া সম্ভব হয় তবে যে পাওয়া সম্ভব হয়না তাদেরও জিডি করাটা প্রয়োজন।
জিডি করাটা প্রয়োজন কেন?
* আপনার মোবাইল ব্যবহার করে কেউ অপকর্ম ওই অপরাধটি যেন আপন আপনার ঘাড়ে এসে না পড়ে সেজন্য অবশ্যই জিডি করা প্রয়োজন।
* আপনার হারিয়ে যাওয়া মোবাইল সংরক্ষিত তথ্য ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তবে, জিডির কপি দেখিয়ে সেটার দায় রক্ষা পেতে পারেন।




















