মিরপুরের গোবিন্দগুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৮  অনুষ্ঠিত

0
18
মিরপুর প্রতিনিধি: রবিবার কুৃষ্টিয়ার মিরপুর উপজেলার একমাত্র সরকারিভাবে চালুকৃত অষ্টম শ্রেণির সরকারি প্রাথমিক বিদ্যালয় গোবিন্দগুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  দিনব্যাপী অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধুবইল ইউনিয়নের পর পর  দুইবারের নির্বাচিত চেয়ারম্যান মো. মাহাবুবুর মামুন। পুরস্কার বিতরণ অনুৃষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান ছন্দ, পিটিএ কমিটির সভাপতি আসাদুজ্জামান মিঠু,ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় ইউ,পি ওয়ার্ড মেম্বার ও বিদ্যালয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উল্লেখ্য গোবিন্দগুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি কুৃষ্টিয়ার মিরপুর উপজেলার একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে প্রাক- প্রাথমিক শ্রেণি হতে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু রয়েছে। সম্পূর্ণ বিনা বেতনে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশুনার সুযোগ রয়েছে বিদ্যালয়টিতে।  শতভাগ শিক্ষার্থীর জন্য রয়েছে উপবৃত্তির ব্যবস্থা। ২০১৩ শিক্ষাবর্ষ হতে ষষ্ঠ শ্রেণিতে প্রথম শিক্ষার্থী ভর্তির মাধ্যমে সরকারিভাবে ষষ্ঠ শ্রেণি চালু করে বিদ্যালয়টি। পরের বছর সপ্তম এরপরের বছরে অষ্টম শ্রেণি চালু করে ঘুরে দাঁড়ায় গোবিন্দগুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিদ্যালয়টিতে মাল্টিমিডিয়ায় পাঠদানসহ প্রশিক্ষণ প্রাপ্ত সুদক্ষ শিক্ষক দ্বারা শ্রেণি পাঠদান পরিচালনা করা হয়। জেএসসি পরীক্ষায় পর পর দুইবার আশানুরূপ জিপিএ ৫ সহ কাঙ্ক্ষিত ফলাফল করে বিদ্যালয়টি। শিক্ষকবৃন্দের আশা ২০১৮ সালের জেএসসি পরীক্ষায়ও গোবিন্দগুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশানুরূপ ফলাফল অর্জন করবে।

LEAVE A REPLY