এস এম জামাল : কুষ্টিয়া শহর সমাজসেবা অধিদপ্তরের আওতায় ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র’র কম্পিউটার আউট সোর্সিং কোর্সের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক একেএম শামিমুল হক ছিদ্দিকী এর উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে যে স্বপ্ন সেটি বাস্তবায়নে কাজ করতে হবে। বর্তমান বিশ্বে তথ্য প্রযুক্তির ব্যবহার ও অবাধ তথ্য প্রবাহ দারিদ্র্য দূরীকরণ ও জনগনের ক্ষমতায়নের অন্যতম হাতিয়ার রূপে গণ্য হয়েছে। আর দক্ষ মানব সম্পদ তৈরিতে প্রশিক্ষণের বিকল্প নেই। এ হাতিয়ারকে ব্যবহার করার মত দক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে। আমাদের ট্রেইনাররা খুবই দক্ষ উল্লেখ করে তিনি বলেন, বিভাগের পাইলট প্রকল্প হিসেবে কুষ্টিয়া এগিয়ে রয়েছে। শহর সমাজসেবা সমস্বয় পরিষদের সভাপতি জিএম গোলাম মোস্তফার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রোখসানা পারভীন, সহকারী পরিচালক মো: মুরাদ হোসেন,মিরপুর উপজেলা সমাজসেবা অফিসার আবু রায়হান, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, শেখ রাসেল পুনর্বাসান কেন্দ্রের উপপরিচালক কামাল চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর সমাজসেবা অফিসার কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী। এসময় প্রশিক্ষনার্থী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কুষ্টিয়ায় আউট সোর্সিং কোর্সের উদ্বোধন
দক্ষ মানব সম্পদ তৈরিতে প্রশিক্ষণের বিকল্প নেই: একেএম শামিমুল হক

















