ভেড়ামারায় শিওর ক্যাশের সকল এজেন্টদের নিয়ে শপথ অনুষ্ঠান ও আলোচনা সভা

0
62

এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, কুষ্টিয়া:  বর্তমান সরকারের যতগুলো প্রকল্প আছে তার মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি প্রকল্প একটি সফল প্রকল্প। এতে একদিকে যেমন দারিদ্র জনগোষ্ঠী আর্থিক সুবিধা লাভ করেছে তেমনিভাবে প্রাথমিক বিদ্যালয়ে ঝড়ে পরার হার উল্লেখযোগ্য হারে হ্রাস পাচ্ছে। সরকারের এ উদ্যোগ সর্ব মহলে প্রশংসা অর্জন করেছে। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা রুপালী ব্যাংকের শিওর ক্যাশের মাধ্যমে দেওয়া হচ্ছে। মোবাইলের মাধ্যমে টাকা পেয়ে অভিভাবকেরা খুবই খুশি। শিশু ও অভিবাবকদের মনে যেন ঈদের আনন্দ।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় ভেড়ামারা শুভেচ্ছা রেষ্টুরেন্ট এর হল রুমে প্রাথমিক বিদ্যালয়ের সুষ্ট উপবৃত্তি বিতরনের জন্য কুষ্টিয়ার ভেড়ামারাতে শিওর ক্যাশের সকল এজেন্টদের নিয়ে শপথ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপবৃত্তি প্রাপ্ত মায়েদের কাছ থেকে যেন অতিরিক্ত টাকা না নেওয়া হয় সেজন্য এজেন্টগণ এ লক্ষে শপথ গ্রহন করেন। শিওর ক্যাশের কুষ্টিয়া জেলা টেরিটরি ম্যানেজার মোঃ শাহিন কামালে’র সভাপত্বিতে উক্ত শপথ অনুষ্ঠান ও আলোচনা সভাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুপালী ব্যাংক লিমিটেডের ভেড়ামারা শাখা ম্যানেজার মোঃ সুমন ইউসুফ। উক্ত আলোচনা সভাতে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুজন টেলিকমের স্বত্ত¡াধিকারী মোঃ আরাফাত হোসেন সুজন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম, শিওর ক্যাশের (ভেড়ামারা) সেলস্ ম্যানেজার শ্রী অপূর্ব কুমার দেবনাথ, শিওর ক্যাশের (ভেড়ামারা) কম্পিউটার অপারেটর মোঃ হাফিজুর রহমানসহ ভেড়ামারার সকল শিওর ক্যাশের এজেন্টবৃন্দ।
উল্লেখ্য, শিওর ক্যাশের মাধ্যমে টাকা পাঠানো, বিদুৎ বিল, পৌরসভার বিল, স্কুল কলেজের ফিস পরিশোধ, কেনাকাটা ও মোবাইল রিচার্জ করা যায়।

 

LEAVE A REPLY