কুমারখালী (কুষ্টিয়া)প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে সাংবাদিকতার জনক কাঙাল হরিণাথ মজুমদারের ১২২তম তিরোধান দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে কুমারখালী উপজেলা প্রশাসন গতকাল র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা বেলা ১২টায় র্যালী শেষে কাঙাল স্মৃতি জাদুঘর অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীনুজ্জামানের সভাপতিত্বে সহকারি কমিশনার (ভূমি) কুমারখালী মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশীদ, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম প্রমূখ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কাঙালের জীবন সম্পর্কে আলোচনা করেন।
পরে বাউল মজিবর সংগীত পরিবেশন করেন। র্যালী ও আলোচনা পূর্বে শিক্ষার্থীদের রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। উল্লেখ্য, কাঙাল হরিণাথ মজুমদার কুষ্টিয়ার কুমারখালী পৌরসভাস্থ কুন্ডুপাড়া গ্রামে ইং ১৮৩৩ সালের ২০ শে জুলাই জন্মগ্রহণ করেন।

















