খন্দকার জালাল উদ্দীন:কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমী’র উদ্দোগে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ও শিল্পকলা একাডেমীর সভাপতি মোঃ তৈৗফিকুর রহমানের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৪ টায় নির্বাহী অফিসারের কার্যালয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়, সভায় সভাপতিত্ব করেন মোঃ তৌফিকুর রহমান। মতবিনিময় সভায় একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যাপক সর্দ্দার আমিরুল ইসলাম আয়-ব্যায় উপস্থাপন করেন এবং আগামীতে একাডেমীর উন্নয়নের বিভিন্ন দিক আলোচনা করেন। এ সময় শিল্পকলা একাডেমীর সদস্যগণ উপস্থিত ছিলেন, বিদায়ী সভাপতিকে উপস্থিত সদস্য বৃন্দ শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জানাগেছে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌফিকুর রহমান ২৩.০৮.২০১৫ তারিখে দৌলতপুরে যোগদান করেন এবং নিষ্ঠার সাথে উপজেলার দ্বায়ীত্ব পালন করে আসছেন, এ সপ্তাহের মধ্যে তিনি পদন্নোতি নিয়ে মেহেরপুর জেলার এডিসি পদে যোগদান করবেন।

















