ভেড়ামারায় ফজল ও শ্যামল চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্বরণ সভা

0
24

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা মোকারিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শহীদ ফজলুল হক ফজল এর ৩০তম মৃত্যুবার্ষিকী ও সাবেক চেয়ারম্যান মরহুম রফিকুল ইসলাম শ্যামল চেয়ারম্যানের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্বরণ সভা, বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মরহুমের পরিবার বর্গের অয়োজনে মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাহজাহান আলী’র সভাপতিত্বে উক্ত স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম। বিশেষ আতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপি’র সভাপতি ও জুনিয়াদহ ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ শিহাব উদ্দিন, অবসরপ্রাপ্ত অধ্যাপক নূর মোহাম্মদ, ভেড়ামারা বি.জে.এম কলেজের অধ্যক্ষ মোঃ আসলাম উদ্দিন, দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ভগবান চন্দ্র সিংহ রায়, কুষ্টিয়া জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাডঃ মোঃ শামীমুল ইসলাম অপু, চাঁদগ্রাম ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ জানবার হোসেন। স্বরণ সভা শেষে ফকিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর লামিয়া আক্তার মম ও আবদুল্লাহ ইবনে মাহিন, ৩য় শ্রেনীর মোছাঃ মানবী খাতুন ও মোছাঃ সুমাইয়া খাতুন, ৪র্থ শ্রেনীর মোছাঃ উম্মে মরিয়ম মিম ও তন্ময় এবং ৫ম শ্রেনীর মোঃ আবু সাঈদ ও প্রান্ত মোট ৮ জন, জেস.এস.সি-২০১৭ তে হাজী ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সাঈফ মাহমুদ নিশান, দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মোঃ রোকনউজ্জামান, নুসরাত ইসলাম ও মোছাঃ শ্রাবনী ইয়াসমিন মোট ৪ জন, এস.এস.সি-২০১৭ তে হাজী ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সুরাইয়া আক্তার ও মোছাঃ শিরিনা খাতুন, দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শাম্মী সুলতানা স্নিগ্ধা, মোছাঃ রাহিছা সুলতানা সাবিহা, ইমন মাহমুদ শান্ত ও নাইমুর রহমান নাইম, মোকারিমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মোছাঃ নাজরিন খাতুন মোট ৭ জন, এস.এস.সি গোন্ডেন প্রাপ্ত-২০১৬ তে দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মোছাঃ তুন্নি খাতুন ১ জন সর্বমোট ২০ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করেন অতিথিবৃন্দ। বৃত্তি প্রদান শেষে মোকারিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শহীদ ফজলুল হক ফজল এর ৩০তম মৃত্যুবার্ষিকী ও সাবেক চেয়ারম্যান মরহুম রফিকুল ইসলাম শ্যামল চেয়ারম্যানের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY