কুমারখালীতে কমিউনিটি ক্লিনিকের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

0
17
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি ঃ “শেখ হাসিনা’র অবদান,কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ”এই প্রতিপাদ্য কে সামনে রেখে কুষ্টিয়া কুমারখালীতে কমিউনিটি ক্লিনিক দিবসে কেক কেটে ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচি পালন করা হয়।
কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডাঃ আকুল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া -০৪আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
প্রধান অতিথি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামীণ ৪ কোটি মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দেশব্যাপী ওয়ার্ড পর্যায়ে ১৩ হাজার ৫ শত টি কমিউনিটি ক্লিনিক চালু করেছেন।
অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীনুজ্জামান,কুমারখালী উপজেলা শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দীন।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী,সাংবাদিক বৃন্দ সহ প্রমূখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY