এস এম জামালঃ গতকাল সকাল নয়টায় খুলনা সেবাসংঘের আয়োজনে স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা, বিনামূল্যে ব্যবস্থা পত্র প্রদান ও শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সেবাশ্রমের পরিচালক ব্রক্ষ্মচারী ধ্রুব মহারাজ এর পরিচালনায় আইচগাতী ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কলকাতা থেকে আগত ওয়াল্ড ফেডারেশন অব হোমিওপ্যাথি’র আন্তর্জাতিক সভাপতি ডা: প্রকাশ মল্লিক বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডা: কুনাল ভট্টাচার্য, ডা: শ্রী দীপ রায়, পরিমল কুন্ডু, রিংকী ব্যানার্জি, সাফ’র নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাক ও খুলনা ইউনানী মেডিকেল কলেজের অধ্যক্ষ আশরাফ হোসেন মন্ডল। বক্তাগণ বলেন স্বাস্থ্যই সকল সুখের মূল তাই স্বাস্থ্যকে সবার আগে স্থান দিতে হবে। প্রতিরোধ নিরাময়ের চেয়ে ভাল। তাই জীবনের শুরু থেকেই রোগ যাতে না হয় সেইজন্য জীবন যাপনে ও আচরণে পরিবর্তন আনতে হবে। আলোচনা শেষে দিনব্যাপী নয়শতাধিক রোগীর ব্যবস্থা পত্র প্রদান করা হয়। উল্লেখ্য উক্ত প্রোগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন রবিন্দ্রনাথ বিশ্বাস, রাজীব দাস, শংকর দেবনাথ, অমল সাহা, বলাই সিংহ, উজ্জ্বল সাহা, পলাশ সাহাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

















