খন্দকার জালাল উদ্দীন, দৌলতপুর (কুষ্টিয়া) থেকে: কুষ্টিয়ার দৌলতপুরে বৃহস্পতিবার সকাল ১০টায় – উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে মাসিক আইন শৃংখলা, চোরাচালান নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ সি ল্যান্ড জাহাঙ্গীর আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন উদ্দিন মোহন, ইকফাত আরা জলি কবিরাজ, অধ্যক্ষ রেজাউল করিম, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম ( শাহিন ) , চেয়ারম্যান হাসেম উদ্দিন হাসু , সেলিম চৌধুরী, জামিরুল ইসলাম বাবু , ফজলুল হক, পল্লী বিদ্যুৎ এর ডি জি এম , বিজিপি প্রতিনিধি, থানা প্রতিনিধি এস, আই , সাইফুল ইসলাম। এ সভায় শিক্ষক , সাংবাদিক , কাজী, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

















