প্রেস বিজ্ঞপ্তিঃ কুষ্টিয়ার সাংবাদিক এসএম জামালের বোন শারমিন আক্তার শিলার শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে মিরপুর উপজেলার মশান গ্রামে সাংবাদিকের নিজ বাসভবনে বিবাহ সম্পন্ন হয়। পুরান ঢাকার বংশাল নাজিরবাজার এলাকার জামাল খানের বড় পুত্র জহিরুল হক খান জনির সাথে বিবাহ হয়। জনি বেসরকারী একটি কোম্পানীর জিএম হিসেবে কর্মরত রয়েছে। শারমিন শিলার ও জনির বিয়ে উপলক্ষে মশান গ্রামে সাংবাদিকের বাড়ীতে প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জামাল, উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহম্মদ আলী, মিরপুর উপজেলা কৃষি অফিসার রমেশ চন্দ্র ঘোষ, প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, রোটারী ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট ওবাইদুর রহমান, সেক্রেটারী আলিমুল হক সনজু, জয়েন্ট সেক্রেটারী রাসেল পারভেজ, লালন ডেইরী ফার্মের প্রোপ্রাইটার আনোয়ারুল হক, রোটারীয়ান মোসাদ্দেক আলী মনি, কম্পিউটার স্পেস ইন্সটিটিউটের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রনি, মৌবনের সিইও হাবিবুল আলম, নির্বাহী পরিচালক সাফিনা আঞ্জুম জনি, জেনারেল ম্যানেজার মোশাররাফুল হক বকুল, ডিষ্ট্রিবিউটর ম্যানেজার আশিকুজ্জামান রনি, কুষ্টিয়া জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মুরাদ হোসেন, শহর সমাজসেবা অফিসার কেকেএম ফজলে রাব্বী, সদর উপজেলা কৃষি অফিসার সেলিম হোসেন, বিশিষ্ট আইনজীবি এ্যাড. সিরাজ প্রামানিক, সোহানুর রহহমান, সালাম, হেলাল উদ্দিন, তারুণ্য ৭১ ‘র শাহরিয়াজ্জামান ধ্রুব, সাদত হোসেন জেসান, সামির, দিশার উর্দ্ধতন কর্মকর্তা মেহেদী হাসান সুমন, ভালোবাসার কুষ্টিয়ার এডমিন শাফিন আহমেদ, কামাল আহমেদ,পিংকী চৌধুরী, বিশিষ্ট ঠিকাদার কেএম আশরাফুল ইসলাম মতিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

















