কুষ্টিয়ার মধুপুরে গ্রামীনফোন থ্রীজি টাওয়ার উদ্বোধন

0
92

এস.এম. সরোয়ার পারভেজ ॥ বাংলাদেশের ১ নম্বর নেটওয়ার্ক এখন মধুপুর, কুষ্টিয়াই। কুষ্টিয়ার মধুপুর বাজারে গ্রামীনফোনের থ্রীজি টাওয়ারের উদ্বোধন উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৭ মে) বিকেল ৫ ঘটিকার সময় বর্ণ্যাঢ্য র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন উপলক্ষে চলছে মধুপুর বাজারে সপ্তাহ ব্যাপি গ্রমীনফোন সিমের মেলা ।

র‌্যালিতে স্থানীয় শতশত গ্রামীনফোনের গ্রাহক স্বঃর্তফুর্তভাবে অংশ গ্রহণ করেন।

বর্নাঢ্য র‍্যালির মধ্য দিয়ে কেক কেটে ও ফিতা কেটে গ্রামোফোন থ্রীজি টাওয়ার উদ্বোধন করেন স্থানীয় মুক্তিযাদ্ধা কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: মাকাদ্দেস হোসেন।

প্রসঙ্গত, দীর্ঘ দিন ধরে মধুপুর ও তৎসংলগ্ন এলাকার গ্রামীণফোনোর গ্রাহকগন দুর্বল ভয়েস ও ডাটা উভয় নেটওয়ার্ক সমস্যাই ছিলেন । কিছুদিন পুর্বে মধুপুর ও তৎসংলগ্ন এলাকা গ্রমীণফোনের শক্তিশালী থ্রীজি নেটওয়ার্কের আওতায় আসে। আজ আনুষ্ঠানিক ভাবে উক্ত টাওয়ারের শুভ উদ্ভধোন করা হয় । এখন থেকে গ্রামীণফোনের গ্রহকগন শক্তিশালী থ্রীজি ডাটা এবং পরিষ্কার ভয়েস কল উপাভোগ করতে পারবেন ।

আয়োজিত অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গ্রামীনফোনের সিনিয়র টেরিটরি ম্যানাজার মো: তারিকুল ইসলাম তারিক এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিস্ট্রিবিউশন ম্যানাজার তিতাস দাস, মধুপুরের বিক্রেতাগন, গ্রামীনফোনের স্থানীয় গ্রাহক ও গন্য মান্য ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY