রাশেদ চৌধুরী: কুষ্টিয়া শহরের ঝলমলে বিপণিবিতানগুলোতে টাঙানো দামী দামী বাহারী বর্ণের রঙিন পোষাক। এই পোষাকগুলোর দিকে তাকিয়ে রঙিন স্বপ্ন দেখে এ শহরের সুবিধাবঞ্চিত শিশুরা। কিন্তু, সে স্বপ্ন কখনও বাস্তবতার মুখ দেখে না। কারো কারো ঈদ পার হয়ে আরেকটা নতুন ঈদ চলে আসে তবুও নতুন জামার বায়না পূরন করতে পারে না তাদের হতদ্বরিদ্র বাবা-মা। ঈদের নতুন জামার জন্য ঈদের আগের রাতে তাদের দু’গালে অশ্রুজলের ছাপ শুকিয়ে যায়, সেই সাথে শুকিয়ে যায় রঙিন জামার রঙিন স্বপ্নগুলোও। তাই এ সকল সুবিধাবঞ্চিত শিশুদের রঙিন স্বপ্নগুলোকে ডানা মেলার সুযোগ করে দিতে কুষ্টিয়ার একঝাক উদ্যোমী তরুন আয়োজন করেছেন ফটোশ্যুট প্রোগামের। তারা এই আয়োজনের নাম দিয়েছেন “ঈদ হোক সবার”
তারা আগামী ৫ ও ৮ই জুন ২০১৮, দুইদিনব্যাপী ফটোশ্যুট প্রোগামের আয়োজন করেছেন যার থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ দিয়েই কুষ্টিয়ার সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ পোষাক দেয়া হবে। উক্ত ফটোশ্যুট প্রোগামের প্রধান উদ্যোক্তা বিশিষ্ট ফটোগ্রাফার ও ইবির ব্যবস্থাপনা বিভাগের ছাত্র জনাব জীবন বলেন যে, “ঈদ মানে আনন্দ। সে আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়ার মাঝেই রয়েছে পূর্ণতা।” এছাড়াও উক্ত ফটোশ্যুট প্রোগামের সহযোগী উদ্যোক্তাগন রকি, সামস এবং তানভীর বলেন যে, “আমরা ঈদের খুশীকে অসহায় শিশুদের সাথে ভাগাভাগি করে নিতে চায়। এতেই আমাদের আত্মতৃপ্তি যে আমরা ঈদটাকে সঠিকভাবে উদযাপন করলাম।” তারা নিউজ টুয়েন্টিফোর লাইভ ডট নেট এর মাধ্যমে কুষ্টিয়াতে অবস্থানরত ছবি তুলতে আগ্রহী ব্যাক্তিবর্গদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন এই প্রোগামে অংশগ্রহন করে অসহায় শিশুদের রঙিন জামার রঙিন স্বপ্নগুলোকে ডানা মেলার সুযোগ দানের গর্বিত অংশীদার হতে।
স্থান: রেনউইক বাঁধ ও কুষ্টিয়া পৌরসভা।
ছবি তোলার প্যাকেজের মূল্য: পোর্টেট: ৩০০/= [৬টা ছবি]
কাপল: ৪০০/= [৬টা ছবি]
আসুন না আমরা সকলে মিলে ছোট ছোট অসহায় শিশুদের ছোট ছোট স্বপ্নগুলোকে ডানা মেলার সুযোগ করে দিতে এগিয়ে আসি, তাহলে একদিন আমাদের প্রাণের শহর কুষ্টিয়া সত্যি সত্যিই সুখের স্বর্গে পরিনত হবে। ঈদ হোক সবার, ঈদের খুশী ছড়িয়ে পড়ুক সমাজের সর্বত্র।
প্যাকেজ বুকিং বা যোগাযোগের জন্যঃ
01749-119977 (Roki Hossain Mollah)
01740496002 (Shamzz Pranto)
01738-779717 (Jibon Malaker)
01749698676 (Ashes Tanvir)
01749-119977 (Roki Hossain Mollah)
01740496002 (Shamzz Pranto)
01738-779717 (Jibon Malaker)
01749698676 (Ashes Tanvir)

















