কুষ্টিয়ায় প্রকাশনা উৎসবে যোগ হলো আরেকটি নতুন পত্রিকা দৈনিক ইন্টারন্যাশনাল

0
65

কুষ্টিয়া প্রতিবেদক : ‘উন্নয়ন ও সম্ভাবনার কথা বলে’- এ স্লোগান নিয়ে কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে নয়া প্রকাশনা উৎসবে যোগ হলো আরেকটি নতুন পত্রিকা দৈনিক ইন্টারন্যাশনাল।

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের উপস্থিতিতে পত্রিকাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

পুলিশ লাইন্স সংলগ্ন পুনাক ফুড পার্কে শুক্রবার বিকেলে এ প্রকাশনা উৎসব হয়।

পত্রিকাটির অনলাইন ভার্সন বেশ কিছুদিন ধরে চালু থাকলে শুক্রবার আনুষ্ঠানিকভাবে পত্রিকাটির উদ্বোধন ঘোষণা করেন কুষ্টিয়ার স্থানীয় সরকারের উপপরিচালক (উপ-সচিব) মুস্তাক আহমেদ।

এসময় তিনি বলেন, শুদ্ধ সাংবাদিকতা চর্চা করতে হবে। কেননা সংবাদপত্র হচ্ছে সমাজের আয়না, আর সংবাদ কর্মীরা জাতির বিবেক। সাংবাদিকদের বস্তু-নিষ্ঠ প্রতিবেদনের মাধ্যমে সমাজের মুখোশধারী লোকদের আসল রুপ জাতির কাছে তুলে ধরা হয়। সে সাথে সাংবাদিকদের লেখনির মাধ্যমে কোন কোন ক্ষেত্রে দেশে পরিবর্তন আসে। অসহায় মানুষ তার অধিকার ফিরে পায়। তাই আজকের এই ইন্টারন্যাশনাল পত্রিকাটি সৎ উদ্দেশ্যে এবং শুদ্ধ সাংবাদিকতা চর্চা করতে পত্রিকার সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এস এম জামাল।

দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম (সিরাজ প্রামানিক)’র সভাপতিত্বে ও কুষ্টিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাদিরা খানমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম, রবীন্দ্র সন্মিলন পরিষদের সভানেত্রী কবি আলম আরা জুঁই, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইয়াসমীন আরা সাথী,
রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ওবাইদুর রহমান, সেক্রেটারী আলিমুল হক সনজু, জয়েন্ট সেক্রেটারী সমা: তহিদুল ইসলাম, সেলিম পারভেজ, কুষ্টিয়া শহর যুবলীগের আহবায়ক আশরাফুজ্জামান সুজন, কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জেবুন নেসা সবুজ, বিশিষ্ট লেখক ও কলামিষ্ট হাসান টুটুল প্রমুখ।

LEAVE A REPLY