দৌলতপুরে টয়লেটের ট্রাংকি সংস্কার করতে গিয়ে নির্মান শ্রমিকের মৃত্যু ॥ অসুস্থ- ২

0
105

খন্দকার জালাল উদ্দীন, দৌলতপুর (কুষ্টিয়া) থেকে : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার থানার পার্শ্বে এক বাড়ীর টয়লেটের ট্রাংকি সংস্কার করতে গিয়ে এক নির্মান শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং তাকে উদ্ধার করতে গিয়ে আরো ২ জন শ্রমিক অসুস্থ হয়ে, ১ জন দৌলতপুরে অন্য জন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এই ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়ি এসে টয়লেটটি পানি দিয়ে ভরাট করে দিয়েছে। পুল্শি ও পরিবার সুত্রে জানা যায়, ৩ জুন রবিবার দুপুর ১২ টার দিকে উপজেলা সদর ইউপি’র মানিকদিয়াড় গ্রামের কিসমত আলীর ছেলে নির্মান শ্রমিক সাহাবুল ইসলাম (২৫) উপজেলার থানার পার্শ্বে দেল ইসলাম খাঁন, তার বাড়ীর পরিত্যাক্ত টয়লেটের ট্রাংকি সংস্কারের জন্য শ্রমিক নিচে নামলে অক্সসিজেনের অভাবে নিশ্বাস বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়লে সঙ্গে থাকা গোপিনাতপুর গ্রামের লালুর ছেলে সজিব (৩২) ও প্রতিবেশি সেন্টু ২ জন উদ্ধার করতে গেলে, তারা অসুস্থ হয়ে পড়ে, পরে তাদের দৌলতপুর হাসপাতালে ভর্তি হলে, সাহাবুল ইসলামের মৃত্যু হয়। অসুস্থ সজিবের অবস্থার অবনতি দেখা দিলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে এবং সেন্টু কে দৌলতপুর হাসপাতালে চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। থানা পুলিশ লাশ উদ্ধার করে থানা হেফাজোতে রাখে এবং সুরত হাল রেকড করে, কোন বাদী না থাকায় আপোষ মিমাংসার মাধ্যমে লাশ দাফন করা হয়।

LEAVE A REPLY