দৌলতপুরে ইয়াবা ও হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী আটক

0
334

এস.এম. সরোয়ার পারভেজ : কুষ্টিয়া দৌলতপুর থানা পুলিশের বিশেষ অভিযানে মথুরাপুর শান্তিনগর গ্রাম থেকে কামাল সরদারের স্ত্রী কুখ্যাত মাদক সম্রাজ্ঞী বিলকিস ভানু (৩৫) কে ৬ গ্রাম হেরোইন ও ১০ পিচ ইয়াবা সহ আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।

পুলিশ জানান, মথুরাপুর শান্তিনগর সাকিনস্থ গ্রামে বিলকিস ভানু নিজ বাড়ীতে হেরোইন ও ইয়াবা ক্রয় বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্ততে অফিসার ইনচার্জ শাহ্ দারা খাঁন পিপিএম এর নেতৃত্বে এস আই সাইফুল ইসলাম, এ এস আই সাহেব আলী, নারী এ এস আই খাদিজা খাতুন সহ সংঙ্গীয় ফোর্স নিয়ে বিলকিচ ভানু এর বাড়ীতে পৌছানো মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে বিলকিচ কে আটক করে পুলিশ। এ সময় আরো দুই জন দৌড়ে পালিয়ে যাই। পলাতক আসামী মৃত হানিফ মন্ডল এর স্ত্রী রাবেয়া খাতুন এবং কামাল সরদার এর স্ত্রী জাহেরা খাতুন।

এ বিষয়ে এস আই সাইফুল ইসলাম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান,মাদক সম্রাজ্ঞী কামাল সরদার এর স্ত্রী বিলকিচ ভানু দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসা করে আসছে। আমি বাদী হয়ে বিলকিস ভানুর নামে মাদকের একটি মামলা করেছি।

এব্যাপারে দৌলতপুর থানার ওসি শাহ্ দারা খাঁন পি.পি.এম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সহ বিলকিচ ভানুকে আটক করা হয়েছে। তার নামে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে যাহার নং-৪৪ তাং-২৪,০৬,১৮।

LEAVE A REPLY