দৌলতপুর প্রতিনিধিঃ সোমবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদে অধুনিক মানের নতুন অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলের কাজের শুভ উদ্বোধন করেন ৭৫,কুষ্টিয়া-১(দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধুরী। উপজেলা চত্বরে অবস্থিত ৫০০ আসন বিশিষ্ট এই অডিটোরিয়ামে ব্যায় ধরা হয়েছে ৫৭৯৮৫৮৯৪ টাকা। নির্মাণকারি সংস্থা এলজিইডি এর তত্বাবধানে কাজটি করবেন মেসার্স শামিম এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। অধুনিক মানের এই অডিটোরিয়াম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শারমিন আক্তার, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মঈন উদ্দিন মহন, উপজেলা প্রকৌশলী মোঃ জিল্লুর রহমান, পিয়ারপুর ইউপি চেয়ারম্যান অবুইউসুফ লালু, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোঃ মহিউল ইসলাম, রিফাইতপুর ইউপি চেয়ারম্যান মোঃ জামিরুল ইসলাম বাবু, উপজেলা উপ-প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ(পুলক), দৌলতপুর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আব্দুল কাদের, এমপি পুত্র মোঃ ইমরান চৌধুরী কলিন্স, উপজেলা কৃষক লীগের সভাপতি ডা শরিফ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের যু্গ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ বিন জোহানী (তুহিন), অানিচুর রহমান (আনিচ) সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

















