দৌলতপুরে কৃষকের বাড়ীতে আগুনে ৪ টি বাড়ী ভষ্মিভূত

0
183

দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের মশাউড়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে আব্বাস ও আয়নাল হক, কাবাতুল্লার ছেলে সফিকুলের বসত বাড়ী সহ আগুনে ৪ টি বসত বাড়ী পুড়ে ছাই হয়েছে। আব্বাস জানান ৬ আগষ্ট সোমবার সকাল অনুমানিক সকাল ১০ টার সময় বৈদ্যতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মূহুর্তের আগুন সারা বাড়ীতে ছড়িয়ে পড়ে। আগুনের গতি অনেক বেশী হওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণের আগেই ৪ টি বাড়ী পুড়ে ছাই হয়ে যায়। তিনি আর জানান আমার ঘরে থাকা গরু বিক্রর নগদ ৩৮ হাজার টাকা, বাড়ীর জমির দলিল, ভোটার আইডি কার্ড সহ আমার সারা জীবনের অর্জিত সহায় সম্বল পুড়ে ছাই হয়ে গেছে। আয়নাল হক জানান আমার ঘরে থাকা সব আসবাব পত্র ও সেচ পাম্পের শ্যালো ইঞ্জিন, বাই সাইকেল সহ সব পুড়ে ছাই হয়ে গেছে। সফিকুলের স্ত্রী জানান আমরা খুব অসহায় মানুষ আমি মানুষের কাঁথা সেলাই করে আমার সংসার চালায় ও আমার ছেলে মেয়েকে লেখাপড়া করায়। আমার প্রায় ২০ টি কাথা পুড়ে গেছে সব মানুষের কাথা আমার ঘরে থাকা ২০ হাজার টাকা সহ পুড়ে ছাই। ক্ষতি গ্রস্থ পরিবার গুলোর দাবী এলাকাবাসী ও বৃত্তশালীরা তাদের পাশে দাঁড়ায়।

LEAVE A REPLY