দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ৮০ নং গরুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিস, কুষ্টিয়ার মনিটরিং অফিসার সাইফুন নাহার পরিদর্শন করেন।২৮ আগষ্ট মঙ্গলবার দুপুর সাড়ে ৩ টায় পরিদর্শন করেন। এ সময় প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম সহ সকল শিক্ষক-শিক্ষিকার সাথে মত বিনিময় করেন। এরপর প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলামের কাছে জানতে চাই, মোট উপবৃত্তি সুবিধা ভোগী ছাত্রছাত্রীর সংখ্যা, মোট ভর্তিকৃত ছাত্রছাত্রীর সংখ্যা। ২০১৭ সালে বার্ষিক পরীক্ষায় অংশ গ্রহণ কারী ছাত্র-ছাত্রীর সংখ্যা, পাশকৃত ছাত্র ছাত্রীর সংখ্যা। ২০১৮ সালের ২য় সাময়িক পরিক্ষায় অংশ গ্রহনকারী ছাত্র-ছাত্রীর সংখ্যা। শিক্ষক এবং শিক্ষিকার পদ সংখ্যা কত এবং কর্মরত কতজন। এরপর ছাত্র ছাত্রীদের সাথে মতবিনিময় করেন। মানসম্মত প্রাথমিক শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কামনা করেন।
















