সাপ্তাহিক ছুটির দিনে বানাতে পারেন মিষ্টি ও সুস্বাদু নারকেলের বরফি। আজকের আমাদের রেসিপি আয়োজনের এই রেসিপিটি দিয়েছেন মিসেস রিনা চৌধুরী।
চলুন জেনে নিন, কী কী উপকরণ লাগবে এবং কীভাবে তৈরি করবেন নারকেলের বরফি।
উপকরণ:
নারকেল- ২ টি
লবন- স্বাদমতো
চিনি- ৪ কাপ
গরুর দুধ- ২ কাপ
এলাচ-দারুচিনি গুঁড়া- ১ চা চামচ।
প্রথমে একটি কড়াইতে কোড়ানো নারকেল,চিনি ও গরুর দুধ একসঙ্গে দিয়ে মাঝারি আঁচে নাড়তে থাকুন। চিনি গলে গেলে মিশ্রণটি ঘন হয়ে যাবে। খেয়াল রাখবেন যেন বাদামি না হয়ে যায়। এর পর এতে দারুচিনি-এলাচ গুঁড়া দিয়ে ভালো করে আরও কিছুক্ষন নাড়ুন।
এর পর চুলা থেকে নামিয়ে একটি ডিসে বা ট্রেতে ঢেলে ছড়িয়ে দিয়ে আধাঘন্টা ঠান্ডা করুন। ঠান্ডা হয়ে গেলে পছন্দসই আকৃতি করে ছুরি দিয়ে কেটে নিন।ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু নারকেলের বরফি।
রেসিপি: মিসেস রিনা চৌধুরী।
সার্বিক সহযোগিতা: রাশেদ চৌধুরী।




















