দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জাসদ’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাসদ দৌলতপুর শাখার সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমূল হক প্রধান এমপি। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক করিম শিকদার, জাতীয় কৃষক জোটের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জাসদ কুষ্টিয়া জেলার সভাপতি অধ্যক্ষ রেজাউল হক। বক্তব্য রাখেন, বাংলাদেশ জাসদ কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক এটিএম আবুল মুনছুর, সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, এ্যাড. মো. তোফাজ্জেল হোসেনসহ জাসদ নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন বাংলাদেশ জাসদ দৌলতপুর শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
















