দৌলতপুরে ব্র্যাক শিক্ষা কর্মসূচি এডিপি প্রজেক্ট (সিবিসিপিসি) কর্মশালা অনুষ্ঠিত

0
48

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নে বিসিকে মাধ্যমিক বিদ্যালয়ে ব্র্যাক শিক্ষা কর্মসূচি’র এডিপি প্রজেক্টের আওতায় কমিউনিটি বেজড চাইল্ড প্রটেকশন কমিটির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক দৌলতপুর শাখা ম্যানেজার রেখা হালদার, বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন আল্লারদর্গা প্রেস ক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দীন ও বিসিকে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মান্নান, সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুল কুদ্দুস, অনুষ্ঠান পরিচালনা ও ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক টেকনিক্যাল সার্পোট অফিসার সাথী অকতার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাক বৈদ্যনাথ তলা কিশোরী ক্লাবের নেত্রী কামরুন নাহার, বিপাশা বিথী, সাজদার আলি মেম্বর, মহিলা ইউপি সদস্য নাসিমা খাতুন, সাহারা খাতুন,সামসুননাহার, কাজী কামরুজ্জামান প্রমূখ। অনুষ্ঠানে বাল্য বিবাহ প্রতিরোধ, কিশোর- কিশোরীদের বয়ঃসন্ধি বিষয়ক আলোচনা করা হয়। এলাকার গন্যমান্য ব্যাক্তি, শিক্ষক, ইউপি সদস্য, কাজী ও মৌলানাসহ কিশোর-কিশোরী ক্লাবের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY