ড. ইউনূস-নাহিদকে কটূক্তির অভিযোগে ছাত্রদল নেতার মামলা
কোরআন অবমাননা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সেনাপ্রধানকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বক্তব্য প্রদানের অভিযোগে...
বিমানবন্দরে রেমিট্যান্স যোদ্ধারা পাবেন ভিআইপি সেবা: আসিফ নজরুল
রেমিট্যান্স যোদ্ধারা দেশে আসলে বিমানবন্দরে ভিআইপি সেবা পাবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
১ নভেম্বর থেকে নিষিদ্ধ হচ্ছে সব ধরনের পলিথিন ব্যাগ
নিজস্ব প্রতিবেদক৷৷ আবারও বাজারে প্রচলিত সব ধরনের পলিথিন জাতীয় ব্যাগ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কোনো ক্রেতাকে এ ব্যাগ দেওয়া যাবে...
ছাত্র-জনতার রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে পাওয়া বিজয়কে অর্থবহ করতে হবে: সালাহউদ্দিন আহমেদ
ছাত্রজনতার রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে পাওয়া বিজয়কে অর্থবহ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি একটি নির্বাচনি ‘রোডম্যাপ’ প্রয়োজন। তাহলেই দেশের জনগণ বুঝতে পারবে দেশে চলমান সংস্কার কার্যক্রম একটি গণতান্ত্রিক পন্থায় যাচ্ছে। তাহলেই জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাধ্যমে পুড়িয়ে দেওয়া কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন শেষে একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাউদ্দিন আহমেদ এসব বলেন।
আয়না ঘর থেকে ভারতে নির্বাসিত থাকা বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ছাত্র-জনতার নজিরবিহীন রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে পাওয়া বিজয়কে অর্থবহ করতে হবে। দেশকে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে উপহার দিতে হবে।’ বলেন, ‘অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকতে হবে। দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। দল-মত নির্বিশেষে গণতন্ত্রের সুফল দেশের মানুষকে ভোগ করতে হবে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশ যে একটি আইনের শাসনের রাষ্ট্র তা বিশ্ববাসীকে দেখাতে হবে। স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে যেন সবাই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গে তিনি বলেন, তাদের অব্যাহত কাজে সহযোগিতা করতে হবে। পরিকল্পনা করে তাদের সময় দিয়ে দেশকে সোজা করতে হবে।
লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ১০০
লেবাননের দক্ষিণাঞ্চলের কয়েকটি শহর ও গ্রামে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এই হামলায় লেবাননে কমপক্ষে ১০০ জন নিহত ও আরও চার...
এই দেশই আমার শেষ ঠিকানা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এই বাংলাদেশ ই আমার প্রথম ও শেষ ঠিকানা।এই দেশ ছাড়া আমার আর কোন ঠিকানা নেই।সোমবার বিকালে...
চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ অ্যাওয়ার্ড পেলেন প্রধানমন্ত্রী
নিউজ ডেক্স॥ তরুণদের দক্ষতা উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ সম্মাননা দিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা (ইউনিসেফ)। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর)...
নারী কেলেঙ্কারিতে জামালপুরে ডিসি সাময়িক বরখাস্থ
নিউজ ডেস্ক: নারী অফিস সহকারীর সঙ্গে আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরকে সাময়িক বরখাস্থ করা হয়েছে। এ...
নির্বাচন কমিশন আটকে দিল মমতার ‘বাঘিনী’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক ‘বাঘিনী’র ট্রেলার নিষিদ্ধ করল নির্বাচন কমিশন। এছাড়া যে তিনটি ওয়েব সাইটের মাধ্যমে এই সিনেমাটির ট্রেলার প্রচার করা...
সিপিডির প্রতিবেদন গ্রহণযোগ্য নয়: তথ্যমন্ত্রী
সরকারের ১০০ দিন নিয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রতিবেদন গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ।

























