পাঁচবিবিতে ইউএনও’র বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে মানব-বন্ধন

0
449

সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধিঃ আজ রবিবার জয়পুরহাটের পাঁচবিবিতে ইউএনও নূর উদ্দিন আল ফারুকের বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে শালাইপুর বাজারে মানব- বন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানব-বন্ধনে বক্তব্য রাখেন কুসুম্বা ইউপি’র প্যানেল চেয়ারম্যান রবিউল ইসলাম রানা,পৌর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আহসান হাবিব,কমিউনিটি পুলিশিং কমিটির ওয়ার্ড সভাপতি মোস্তফা মন্ডল প্রমুখ।

বক্তারা ভারত সীমান্ত ঘেঁষা পাঁচবিবি উপজেলার যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে মুক্ত,বাল্য বিয়ে ও জুয়ারু মুক্ত করে সুস্থ ধারার সংস্কৃতি, খেলাধুলা ও শিক্ষার মানোন্নয়নে ইউএনও নূর উদ্দিন আল ফারুকের ব্যাপক ভূমিকার কথা তুলে ধরে বদলীর আদেশ প্রত্যাহারের দাবী জানান।

সকাল ১১টা থেকে বেলা ১২ টা পর্যন্তু সর্বস্তরের জনগন ব্যানার ফেস্টুনসহ মানব-বন্ধনে অংশ গ্রহণ করেন।

LEAVE A REPLY