রনি অাহমেদ: কুষ্টিয়ার দৌলতপুরে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শেরপুর গ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পিয়ারপুর ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি মোঃঅাসগার অালী বিশ্বাসেন সভাপতিত্বে মতবিনময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দৌলতপুর থানার ওসি মোল্লা মোঃ খবীর অাহমেদ।পিয়ারপুর ইউ,পির চেয়ারম্যান অাবু ইউসুব লালু, সোহরাব মেম্বার ,ছইমদ্দীন হক মেম্বার, মহির উদ্দীন মেম্বারসহ স্থানীয় সুধীজন। দৌলতপুর থানার ওসি মোল্লা মোঃ খবীর অাহমেদ ওই এলাকার শীর্ষ সন্ত্রাসীদের অস্ত্র জমা দিয়ে স্বাভাবিকত জীবনে ফিরে আসার আহ্বান জানান এবং যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে তারা আগামী ৭ দিনের মধ্যে আদালাতে আত্মসমর্পন করে তাদের জামিন নেয়ার কথা বলেন। নইলে সবার বিরুদ্ধেই কঠর ভাবে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। মতবিনিময় সভায় এলাকার সাধারন মানুষের পাশাপাশি এলাকার সুধীজনও উপস্থিত ছিলেন। এলাকাবাসি জানান ১৯৭২ সালের পরে থেকে ওই গ্রামে প্রায় ২৯ জন খুন হয়েছেন। এবং এক সময়ের শীর্ষ সন্ত্রাসী মান্নান মোল্লা ও কটার মত সন্ত্রাসীর বসবাস ছিল ওই এলাকায় এদিকে দৌলতপুর থানার ওসির মহতী উদ্দোগ দেখে ওই এলাকার সাধারন মানু্ষ তাকে ধন্যবাদ জানিয়েছ।

















