হাফিজুল ইসলাম: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ভিক্ষুক পূর্নবাসনের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান উপজেলার তিনটি ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করেছেন। সোমবার সকালে দিনব্যপী কর্মসুচীর আওতায় উপজেলার ফুলবাড়ীয়া,ধুবইল ও চিথলিয়া ইউনিয়নের মোট ৬৮ জন ভিক্ষুকের পূর্নবাসন করেন। এসময় বাছাইকৃত ভাবে তাদের খাদ্য সামগ্রী, শীতবস্ত্র, ভিজিডি কার্ড ও একটি করে ছাগল বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, বাল্য বিবাহ যেমন মুক্ত ঘোষণা করা হয়েছে তেমনি এ উপজেলাতে ভিক্ষাবৃত্তি ও থাকবে না। ভিক্ষাবৃত্তি মহাপাপ,সমাজের জন্য অভিশাপ, ভিক্ষুকদের অসম্মান জনক অবস্থান থেকে সম্মান জনক অবস্থানে আনাটাই মূল লক্ষ্য ও উদ্দেশ্য। ভিক্ষুকদের পূর্নবানের মাধ্যমে তাদের উন্নয় করা, যেন ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত না হয়। সে লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে ডাটাবেজ তৈরি করা হয়েছে। তাদেরকে সরকারের প্রাপ্ত সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে। উপকরণ বিতরনে সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুরাদ হোসেন,ধুবইল ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুর রহমান মামুন,চিথলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিয়াস্তুল, ফুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান হাজ্বী আব্দুস সালাম, স্ব-স্ব উনিয়নের সদস্য বৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

















