পাঁচবিবিতে ভয়াবহ অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই

0
637

সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবিতে রতনপুর চক শিমুলিয়া গ্রামে মুকুল হোসেনের বাড়িতে অগ্নিকান্ডে ৪টি পাকা ঘর, রান্না ঘর ও গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়। ধান, চাল, হাঁস, মুরগী, ১টি গরু ও বাড়ির আসবাবপত্র পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। গতকাল রাত ১০ টার দিকে রান্না ঘর থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে গোয়াল ঘর ও বসত বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততোক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

LEAVE A REPLY