নিখিল বিশ্বাস , খোকসা (কুষ্টিয়া): উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসা উপজেলায় দু,দিন ব্যাপী ৩৮ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান মেলা শুরু হয়েছে । খোকসা উপজেলা চত্বরে সকালে উপজেলা নির্বাহী অফিসার রেবেকা খান এর সভাপতিত্বে উপজেলা সকল স্কুল, কলেজ, মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে মেলার উদ্ভোধন করা হয় । উক্ত উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলার চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , মোঃ নাজমুল হুদা অফিসার ইনর্চাজ, খোকসা থানা , খোকসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বেতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল আক্তার, খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক, জনাব মোঃ ফজলুল হক মাধ্যমিক শিক্ষা অফিসার খোকসা, কুষ্টিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফজলুল হক , আবু হানিফ মাষ্টার , মোজাহিদুল ইসলাম বাবলু ও অন্যান্য নেতৃবৃন্দ।।

















