ষ্টাফ রিপোর্টারঃ “বাল্যবিবাহ নিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সম্মাননা স্মারক পেয়েছে বেসরকারী সংগঠন তারুণ্য ৭১।
বুধবার সকালে ইউনিসেফ এর সহযোগিতায় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের অায়োজনে কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে “বাল্যবিবাহ নিরোধে শিশুদের সাথে সংলাপ” অনুষ্ঠানে তারুণ্য ৭১ সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।
সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন অাক্তার।
স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: জহির রায়হান।
সংলাপের পাশাপাশি শিশুরা বাল্যবিবাহ বিষয়ক প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে।
সংলাপে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো: লোকমান হোসেন মিয়া।
পরে বাল্যবিবাহ নিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বেসরকারী সংগঠন তারণ্য ৭১ সহ ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরীতে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
প্রসঙ্গত, তারুণ্য ৭১ সংগঠনটি বাল্য বিয়ে বন্ধসহ স্মাজিক কর্মকান্ডের সাথে জড়িত।
সংগঠনের প্রধান উপদেষ্টা কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান হাবিব। এছাড়াও উপদেষ্টা হিসেবে রয়েছেন কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, পুনাক ফুড পার্কের প্রোপ্রাইটার আলিমুল হক সনজু, কম্পিউটার স্পেস ইন্সটিটিউটের পরিচালক জাহিদুল ইসলাম রনি, আলিফ আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক
নুর ই অালম ইউনুস।
সংগঠনের সভাপতি শাহারিয়াজ্জামান ধ্রুব ও সাধারন সম্পাদক সাদত হাসান জেসানেরর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
















