মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

0
401

হাফিজুল ইসলাম,মিরপুর অফিস: মিরপুরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণ -২০১৭ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হকে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিকরণী-২০১৭, শান্তির প্রতিক পায়রা উড়িয়ে উদ্বোধণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘খেলা-ধূলা দেহ মনকে সতেজ রাখে। মেধা বিকাশে লেখা-পড়ার পাশাপাশি খেলা-ধূলার বিকল্প নেই’। এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, মিরপুর প্রেস ক্লাব সাধারন সম্পাদক রাশেদুজ্জামান রিমন। উপস্থিত ছিলেন মিরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আরিফুর রহমান, সহকারি শিক্ষক জয়শ্রী পাল, সাবিনা ইয়াসমিন,ফারজানা জামান, কামরুজ্জামান, বিলাল হোসেন, ফসিয়ার আহমেদ, ক্রীড়া শিক্ষক সফিউল ইসলাম, শেখ সেলিনা আক্তার, আসাদুজ্জামান, ছাত্রী ও অভিভাবকবৃন্দ।

LEAVE A REPLY