আব্দুল্লাহ বিন জোহানী (তুহিন): আজ বৃহস্পতিবার কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল এসএসসি ২০১৭ সালের ব্যাচের বিদায় অনুষ্ঠান। প্রধান শিক্ষক কামরুল হাসান এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নাহারুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হোগলবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও এই বিদ্যালয়ের সাবেক ছাত্র জনাব সেলিম চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কুষ্টিয়া জেলা পরিষদ সদস্য, এই বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও একি বিদ্যালয়ের সাবেক ছাত্র জনাব আসাদুজ্জামান চৌধুরী লোটন। উপস্থিত ছিলেন হোগলবাড়িয়া ইউপির ৯ নং ওয়ার্ডের মেম্বার বশির আহম্মেদ, ৪ নং ওয়ার্ডের মেম্বার কালু মালিথা, ৩ নং ওয়ার্ডের মেম্বার আমিনুর রহমান, ডা. প্রভাষ সরকার, সহকারী প্রধান শিক্ষক হেলাল উদ্দিন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল্লাহ বিন জোহানী তুহিন। প্রধান অতিথি সেলিম চৌধুরী বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা মানুষের মতো মানুষ হয়ে এই স্কুল সহ দেশের মুখ উজ্জল করবে। বাংলাদেশকে জাতির জনকের স্বপ্নের দেশে পরিণত করবে সেই আশাকরি। বিশেষ অতিথি আসাদুজ্জামান চৌধুরী লোটন বলেন এই বিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্র-ছাত্রী ভাল রেজাল্ট করে বাবা মা ও স্কুলের মুখ উজ্জল করবে। তিনি এসময় সবাইকে মাদক থেকে দুরে থাকার আহ্বান জানান। এসময় তিনি তার সময়ে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কাজের কথা তুলে ধরেন।
















