পাঁচবিবিতে আগুনে পুড়ে গেছে ১০টি ঘর,অক্ষত রয়েছে কোরআন শরীফ

0
1380

সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নিলতাপাড়া গ্রাম সংলগ্ন গুচ্ছগ্রামে আগুনে পুড়ে গেছে ১০টি ঘর। জানা গেছে,গতকাল শনিবার রাত ৮ ঘটিকায় এক বৃদ্ধের ঘরে রাখা কিছু কাঠের খরিতে আগুন লেগে তা মুহুর্তের মধ্যে বিদ্যুতের তারে প্রসার বিস্তার করে। ফায়ার সার্ভিসের কর্মিরা ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে ৩০টি ঘরের মধ্যে ১০ ঘর সম্পূর্ণ আগুনে পুড়ে ছাই হয়ে গেলেও পবিত্র কোরআন শরীফের একটি অক্ষরও পোড়েনি। উক্ত দুর্ঘটনায় জসিম (৭০) নামের এক বৃদ্ধকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্রক্সে ভর্তি করা হয়। ক্ষয়ক্ষতির পরিমান কয়েক লক্ষ টাকা বলে জানা যায়।

LEAVE A REPLY