জামিরুল ইসলাম জামিল চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মহাসমারোহে সুটিং চলছে নাটক “অতীতকে ভূলিনি” । আলমডাঙ্গা তথা এ জেলায় এক সময় জারি, সারি, ভাটিয়ালি, যাত্রা, সার্কাস, নাটকসহ বিভিন্ন বিনোদন মুলুক অনুষ্ঠান দেখা যেত। কিন্ত সেগুলো আজ অনেকটাই কালের পরিক্রমায় হারিয়ে যেতে বসেছে। আর যুব সমাজ মাদকের ছোবলে ধ্বংসের দারপ্রান্তে । বিনোদন মুখী মানুষ গুলো দিশে হারা হয়ে পড়েছে। ঠিক এমতাবস্থায় আলমডাঙ্গার নিভৃত পল্লী কুমারি ইউনিয়নের কামালপুর গ্রামের গোলাম রহমান সলক তার নিজের লেখা অতীতকে ভূলিনি নাটকের সুটিং চলছে বেশ কয়েকদিন ধরে। এরই ধারা বাহিকতায় গতকাল শুক্রবার ১৭ ই ফেব্রুয়ারি দিনব্যাপী আলমডাঙ্গার ঐতিহ্যবাহী বধ্যভূমি, টাইগার মোড়সহ বিভিন্ন জায়গায় জোরে সরে মহারোহে সুটিং চলছে। এ নাটকের চিত্রনাট্যকার ও পরিচালক গোলাম রহমান সলক এ প্রতিবেদককে বলেন আমি বাস্তবতার সঙ্গে মিল রেখে নাটকটি তৈরি করছি, যা দর্শকদের মন কাড়বে। নাটকে নায়কের চরিত্রে অভিনয় করছেন মিজানুর রহমান , নায়িকার চরিত্রে অভিনয় করছেন শাপলা খাতুন। এছাড়ায় অন্যান্য চরিত্রে অভিনেতার মধ্যে রয়েছে জামিরুল ইসলাম জামিল, রকিবুল হাসান ঝন্টু, নাছিমা খাতুন, মুকুল আহম্মেদ,সাবিহা খাতুন, মনিকা খাতুন, ইবলুল, জয়নুদ্দিন,সাগর,আনোয়ার হোসেন, মেহেদি হাসান। এ নাটকে ক্যামেরা ম্যানের দায়িত্বে রিপন ও সহকারি হিসেবে আছেন কামরুল। চিত্র নাট্যকার পরিচালক সকলের নিকট সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
ছবি: নাটক অতীত কে ভূলিনির পরিচালক সহ অভিনেতা বৃন্দ।

















