তাহেরা মোন্নাফ এর কবিতা ” ছাতু “

0
74

        কবিতা: ছাতু
রচনা: তাহেরা মোন্নাফ

নেই তুমি আজ এই ধরাতে মাগো
কাঁদে অসহায় সন্তান আজো
থেকে থেকে কাঁপে বুক
মনে পড়ে যখন তোমার মুখ।

দিন আসে দিন যায়
মাস বছর গড়িয়ে যায়
তোমার স্মৃতি ভোলা নাহি যায়
ক্ষণে ক্ষণে কাঁদিয়ে যায় আমায়।

কত কথা মনে পড়ে
চোখে জল অঝোরে ঝরে
পাই যেনো আজো সে ছোঁয়া
মাগো তুমি আমার পরম পাওয়া।

বদলে বদলে আসে ঋতু
চৈত্রে খাওয়াতে যবের ছাতু
সাথে দিতে ঝোলা গুড়
মুড়ি মুড়কি খই মুড়মুড়।

আজ কেহ নেই আমার পাশে
ঋতু বদল তেমনি আসে
নেই শুধু আজ তোমার আদর
রাখতে ঢেকে মায়ার চাদর।

চৈত্র সংক্রান্তি এমন দিনে
শূন্য লাগছে তুমি বিনে
ছাতু নেই, নেই সাজ বাতাসা
পূর্ণ হবেনা আর কোন আশা।

জান্নাতবাসী হও তুমি মা
শান্তিতে রাখুক রহীম রাব্বানা
দোয়া তুমি করো মোদের
ভালো যেন হয় সকলের।

উৎসর্গ:  (শাশুড়ি মায়ের জন্য)

LEAVE A REPLY