মিরপুরে একুশে বই মেলার উদ্বোধন করলেন কামারুল আরেফিন

0
189

হাফিজুল ইসলাম, মিরপুর অফিস: সোমবার সকালে উপজেলা চত্বরে প্রধান অতিথি হিসেবে একুশে বই মেলার উদ্বোধন করেন মিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামারুল আরেফিন। আলো সংস্থা ও একশন এইড বাংলাদেশ এর সহযোগীতায় দুইদিন ব্যাপী অবহেলিত ক্ষদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সৌজন্য এই বই মেলার আয়োজন করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বই মনের দরজা খুলে দেয়, কুসংস্কার থেকে মুক্ত করে, জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করে। তিনি শিক্ষার্থী, শিক্ষক, বন্ধু বান্ধব, আত্নীয় স্বজন সকলকে বই পড়তে ও কিনতে আগ্রহ সৃষ্টি করার উপর গুরুত্বারোপ করে বলেন, বই কিনে কেউ দেউলিয়া হয় না। বই এর মাধ্যমে অজানাকে জানা যায়, চিন্তার দরজা খুলে যায়, দুঃশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়, বই পড়ে একজন পূর্ণাঙ্গ মানুষে পরিণত হওয়া সম্ভব। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবর্না রানী সাহা,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফেরদৌস ওয়াহেদ জোয়ার্দ্দার, আলো সংস্থার নির্বাহী পরিচালক ফিরোজ আহম্মেদ, আলো সংস্থার সভাপতি আধ্যাপক আনোয়ার হোসেন প্রমুখ। পরে আমন্ত্রীত অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন। উদ্বোধন শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা চিত্রংকন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। পরে বিকেল ৩টায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।

LEAVE A REPLY