আলমডাঙ্গায় দ্বিতীয় বারের মতো আয়োজিত বইমেলা অচিরেই প্রকান্ড বইমেলায় পরিণত করার আশাবাদ ব্যক্তর মধ্যদিয়ে সমাপ্ত হল

0
122

জামিরুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রতনিধি: শেষ হল একঝাক স্বপ্নবাজ তরুণ কবি ও লেখক সাহিত্যিকের স্বপ্নের ফসল দ্বিতীয় বারের মতো ৩ দিনব্যাপি আলমডাঙ্গা বইমেলার আয়োজন। আন্তর্জাতিক মাতৃভাষাদিবস উপলক্ষে আলমডাঙ্গা শহীদ মিনার চত্ত্বরে ৩ দিনব্যাপি এ বইমেলার আয়োজন করা হয়েছিল। গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ৩ দিনের এ বইমেলার আয়োজন করা হয়। আলমডাঙ্গা শহীদ মিনার চত্বরে এ প্রাণের মেলায় স্টল দিয়েছিল এলাকার সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনগুলো। বিশেষ করে বিকেলে স্টলগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের আনাগোনা লক্ষ্যনীয় ছিল। অনেক শিশু মায়ের হাত ধরে এসেছে মেলায় বই কিনতে। মেলার অন্যতম স্বপ্নদ্রস্টার মধ্যে রয়েছেন তরুণ কবি মামুন খন্দকার, গল্পকার পিন্টু রহমান, সাম্প্রতিকী ডট কমের বার্তা সম্পাদক ও শুদ্ধ সংষ্কৃতি চর্চাকেন্দ্রের সভাপতি আতিকুর রহমান ফরায়েজী, সাংগঠনিক সম্পাদক খন্দকার শাহ আলম মন্টু, আসিফ জাহান ও আনোয়ার রশিদ, জামিরুল ইসলাম। ছোট পরিসরে শুরু হওয়া আজকের এ বই মেলার আয়োজন অচিরেই এতদাঞ্চলে সবচেয়ে বড় বইমেলায় রূপান্তরিত হবে। এ বইমেলাকে ঘিরে নানা সাংস্কৃতিক কর্মকান্ড আবর্তিত হবে। এমন দৃঢ় আশাবাদ ব্যক্ত করলেন আয়োজকরা। মেলার শেষ দিনে বিশেষ আয়োজন ছিল শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্রের পক্ষ থেকে কবিতা পাঠে আসর। কবিতাপাঠের আসরে কবিতা পাঠ করেন আলমডাঙ্গা আবৃতি পরিষদের সভাপতি আসিফ জাহান, কবি মামুন খন্দকার, পিন্টু রহমান, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, জাফর জুয়েল, সাংবাদিক মাহফুজুর রহমান, আয়ুব আলী মাষ্টার, সাহের আহমেদ মাগফার, তুর্পা, প্রাথর্না, সাব্বির আহমেদ, এশা, আ,ফ,ম, সিরাজ সামজী, ওমর আলী মাষ্টার প্রমুখ। কবিতা পাঠের আসরের শেষে প্রধান অতিথি আলমডাঙ্গার পৌর মেয়র হাসান কাদির গনু আবৃতিকারদের হাতে বই তুলে দেন।

LEAVE A REPLY